বড়াইগ্রামের শাহাদত ৯৯০ গ্রাম গাঁজাসহ আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: 10:32 AM, May 14, 2022
বড়াইগ্রামের শাহাদত ৯৯০ গ্রাম গাঁজাসহ আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নাটোরের বড়াইগ্রামের মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন (৩৫) ৯৯০ গ্রাম গাঁজা সহ আটক হয়েছে। র‌্যাব-৫ এর একটি দল শুক্রবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে বড়াইগ্রামের সীমানা সংলগ্ন লালপুরের কদিমচিলান পুকুরপাড়া থেকে তাকে ওই গাঁজা সহ আটক করে। সে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর মধ্যপাড়া গ্রামের মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, তাকে গাঁজা সহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।