“বিএমএসএফ”-এর নির্বাহি সদস্য হওয়ায় এসএলএ মানবাধিকার চেয়ারম্যানের অভিনন্দন

Reporter
আনোয়ারুল ইসলাম, রাজবাড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: 2:36 PM, December 28, 2020
“বিএমএসএফ”-এর নির্বাহি সদস্য হওয়ায় এসএলএ মানবাধিকার চেয়ারম্যানের অভিনন্দন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের বিশেষ প্রতিনিধি এবং রাজবাড়ী জেলার দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা আবুল কালাম আজাদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বচিত হয়েছেন। গতকাল ২৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন শহিদুল ইসলাম পাইলট ও সাধরণ সম্পাদক আহমেদ আবু জাফর।

এদিকে নির্বাচিত হওয়ায় সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা উক্ত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

আজ গণমাধ্যমে পাঠোনো এক বিবৃতিতে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়াম্যান জনাব মো. জে এইচ রানা, নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা প্রত্যাশা রাখি, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ  বাংলাদেশের মফস্বল সাংবাদিকদের সমস্যা সমাধানে সচেষ্ট হবেন। বিশেষ করে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদসহ সকল সদস্যের জোরালো ভূমিকা প্রত্যাশা করছি।

রাজবাড়ি জেলার  সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি নির্বাচিত হওয়ায় তারা আনন্দিত। এখন তাদের প্রত্যাশা, মফস্বল সাংবাদিকদের প্রতি দায়িত্ব পালনে তিনি সৎ-সাহস দেখাবেন ও সফল হবেন।