বালিয়াকান্দি থেকে হেরোইন সহ যুবক আটক

Reporter
এ কে আজাদ  রাজবাড়ী
প্রকাশিত: 1:31 PM, June 6, 2022
বালিয়াকান্দি থেকে হেরোইন সহ যুবক আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রাজবাড়ী বালিয়াকান্দি থানা এলাকার থেকে ৬ পুরিয়া হেরোইন সহ আল-আমিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
শনিবার (৪ মে) দুপুর ২ টার সময় বালিয়াকান্দি তালপট্টি জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আল-আমিন পেশায় একজন রাজমিস্ত্রী। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার নূর আমিনের ছেলে।
বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আল-আমিন দীর্ঘদিন যাবত মাদক সেবন সহ ব্যবসা করে আসছে। তবে আজ দুপুরে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ শেষে তালপট্টি জেলা পরিষদের মার্কেটের সামনে আসলে তার আচরণ দেখে বিচলিত হয়।এ সময় তার পকেট হতে হেরোইন পাই। পরে বালিয়াকান্দি থানায় মুঠোফোনে জানালে পুলিশ এসে তাকে আটক করে।
বালিয়াকান্দি থানা এস আই রিপন জানান, তালপট্টি বাজারে মাদক সহ একজনকে স্থানীয়রা আটকে রেখেছে। এমন খবরে ভিত্তিতে সেখানে গিয়ে আল-আমিন এর কাছ থেকে ৬ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।