June 24, 2026, 3:52 am
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে ঢাকা ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি সভা

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 318
নিউজ আপঃ Monday, February 15, 2021
সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনায় জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঢাকা ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান শেখ, বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আতিক, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান প্রমুখ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী জাকজমকপুর্ণ ভাবে পালনের লক্ষে ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দ্রুত রেজিষ্ট্রেশনের লক্ষে উপজেলা পরিষদ ও ৭টি ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্রে রেজিষ্ট্রেশন বুথ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share