May 14, 2026, 1:36 am
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দিতে বড় ভাইকে গাছের সাথে বেঁধে রেখে বসতঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ 278
নিউজ আপঃ Tuesday, July 20, 2021

রাজবাড়ীতে বালিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে গাছের সাথে বেধে রেখে বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের আছালত মল্লিকের ছেলে মুন্নাফ মল্লিক (৬৫) বলেন, আমার আপন ছোট ভাই মো: জালাল মল্লিক (৫০), গোলাম মওলা (৫৫), আব্দুল আলিম মল্লিক (৪০) সাথে বসতভিটার জমিজমা সংক্রান্তে বিরোধ রয়েছে। গত ১৫ জুলাই আমার বসতভিটায় আমার অংশে একটি ছাপড়া ঘর উত্তোলন করি। তখন আপত্তি না জানালেও রবিবার সকাল ৮ টার সময় আমার ছাপড়া ভাঙ্গতে শুরু করে। আমি তাতে বাধা দিলে আমাকে গাছের সাথে বেধে  বাঁশের লাঠি দিয়ে মারধর করে এবং ঘর ভেঙ্গে ফেলে। আমার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে চলে যায়। তারা হুমকি দিয়ে বলে এরপর যখন ধরবো তোকে হত্যা করে বসত ঘরে আগুন জ্বালিয়ে দিবো। প্রতিবেশীদের সহযোগিতায় আমি বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাগ্রহণ করি।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান বলেন, গাছের সাথে বেধে রেখে মারধোর করার ঘটনাটি আমি শুনেছি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share