June 10, 2026, 4:23 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দিতে চালককে অজ্ঞান করে অটো নিয়ে চম্পট

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 272
নিউজ আপঃ Thursday, July 15, 2021
চালক মোঃ জাকির হোসেন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চালককে অজ্ঞান করে ব্যাটারী চালিত অটো নিয়ে পালিয়েছে ৩ প্রতারক। অসুস্থ অটো চালক মোঃ জাকির হোসেনকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের লোকমান শেখের ছেলে।

জাকির হোসেনের খালাতো ভাই কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ২জন লোক এসে থানা স্টাফ পরিচয় দিয়ে বালিয়াকান্দি তালপট্রি থেকে জামালপুরে আসামী ধরতে যাবে বলে ব্যাটারী চালিত অটো ভাড়া করে। জামালপুর যাওয়ার পর অটোতে আরো একজন লোক ওঠে ও তাকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর এলাকায় যায়। সেখানে দোকান থেকে পাউরুটি ও সেভেনআপ নিয়ে তারা খায় এবং অটো চালক জাকিরকে খাওয়ায়। সে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে অটো নিয়ে চম্পট দেয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে আমিসহ ৩-৪জন লোক গিয়ে তাকে নিয়ে এসে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করি। সে এখন চিকিৎসাধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share