বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মিভূত

Reporter
আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 6:57 PM, March 5, 2021
বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মিভূত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চায়ের দোকান থেকে আগুন লেগে মানিক বাগচী ও আব্দুল রশিদ শেখের চা ও রেস্টুরেন্ট এবং প্রলয় ভট্রাচার্য্যের হোমিও ঔষধের দোকান ভস্মিভূত হয়। এতে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। আগুন লাগার খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার শংকর চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।