বাড়িয়াকান্দির বহরপুরে আগুনে পুড়ে কোটি টাকার সম্পদ ধ্বংস।

Reporter
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: 6:17 PM, July 26, 2022
বাড়িয়াকান্দির বহরপুরে আগুনে পুড়ে কোটি টাকার সম্পদ ধ্বংস।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে খান মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে সংঘটিত অগ্নিকান্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূ ত হয়েছে।

 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুর দেড়টার দিকে তুলার কারখানা থেকে আগুনের সূত্রপাত হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। একে একে ওমর আলীর ইলেক্ট্্রনিক্স দোকান, সুদেব সরকারের মুদি দোকান, আব্দুল কুদ্দুসের ভাংড়ি দোকান, ফয়সালের অটোপার্টসের দোকান, আবু রাসেলের ডেকোরেটরের দোকান, শফিকুল কসমেটিক্সের দোকান ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী, বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

 

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দুপুর সোয়া একটার দিকে ঘটনাস্থলে পৌছে তাদের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তুলার কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা সম্ভব নয়।