May 7, 2026, 4:47 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘায় কাউন্সিলর পুত্র মাদকসহ আটক

রাজশাহী ব্যুরো 216
নিউজ আপঃ Sunday, January 16, 2022

রাজশাহীর বাঘায় কাউন্সিলর পুত্র রোমান সরদারকে মাদক সহ আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আড়ানী এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১১ পিচ ইয়াবা সহ-তাকে আটক করা হয়। আটক রোমানের সরদার আড়ানী পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর নওশাদ সরদারের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়ানী গোচর গ্রামের পৌর কাউন্সিলর নওশাদ সরদারের ছেলে রোমান সরদার(২৮)অত্র এলাকার একজন আলোচিত ব্যাক্তি। তিনি প্রায়শ মাদক সেবন করে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালায়। তার দাপটে অস্থির ঐ গ্রামের সাধারণ মানুষ।
নাম প্রকাশ না করার শর্তে ঐ গ্রামের একজন স্কুল শিক্ষক জানান, রোমান সরদার অত্র এলাকার একজন চিহৃত মাদক সেবন কারী। সে এলাকায় নেশা করে সাধারণ মানুষকে হয়রানী করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।তার সাথে রয়েছে বেশ কয়েকজন সাঙ্গ-পাঙ্গ।শনিবার রাতে পুলিশ তাকে আটক করেছে এমন খবর ছড়িয়ে পড়লে মানুষ আনান্দিত হন এবং পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, মাদক সহ বাঘা থানার উপ-পরিদর্শক(এস.আই)প্রজ্ঞাময় মাদক সেবী রোমান সরদারকে আটক করেছে। রবিবার(১৬ জানুয়ারী) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share