May 14, 2026, 1:42 am
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাইডেন হতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি

অলটাইম নিউজ ডেক্স 568
নিউজ আপঃ Tuesday, February 2, 2021
মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারি

মিয়ানমারের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি হতে পারে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর বাইডেন এ হুমকি দেন এবং দেশটিতে সেনাশাসনের অবসানে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

বেসামরিক নেতৃত্বাধীন সরকারের হাত থেকে সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় নিন্দা জানান বাইডেন এবং দেশটির নির্বাচিত নেতা অং সান সু চিকে আটকে রাখার বিষয়টি ‘গণতন্ত্র ও আইনের শাসনে দেশটির উত্তরণের ওপর প্রত্যক্ষ আক্রমণ’ বলে মন্তব্য করেন।

বাইডেন বলেন, ‘গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ায় গত দশকে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন এ অগ্রগতির বিপরীত হলে প্রয়োজনে আমরা আমাদের নিষেধাজ্ঞা আইন এবং ক্ষমতা তাৎক্ষণিকভাবে পর্যালোচনা করবো এবং যথাযথ পদক্ষেপ নেবো।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে, এ ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এ সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানায় বিবিসি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share