May 7, 2026, 5:33 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার পথে আখাউড়ায় দুই রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম 520
নিউজ আপঃ Thursday, July 4, 2019

সোনাই ডেক্স:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার পথে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

পাসপোর্টে উল্লেখিত তথ্যানুযায়ী আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা গ্রামের মোঃ হারুনের ছেলে মোঃ কামাল-(২৪) ও রাজবাড়ী জেলার সদর উপজেলার কালনপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাব্বির মোল্লা-(২২)। আটককৃতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছেন।

আটক কামালের পাসপোর্টটি (BY 0027605) নোয়াখালী থেকে এবং সাব্বিরের পাসপোর্টটি (EA 0864728) ঢাকা থেকে ইস্যু করা হয়েছে। পাসপোর্টে কামাল বাংলাদেশের কুমিল্লা ও সাব্বির রাজবাড়ির নাগরিক বলে উল্লেখ করেছেন।

ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, দুপুরে ওই দুইজন আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকতে চেয়েছিলেন। তাদের পাসপোর্টে ভারত এবং মিয়ানমারের ভিসা রয়েছে। তিনি বলেন ইমিগ্রেশন করার সময় জিজ্ঞাসাবাদে সঠিকভাবে নাম-ঠিকানা বলতে না পারায় এবং তাদের ভাষা সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল তার মা-বাবাসহ কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এবং সাব্বির চট্টগ্রামের বাকুলিয়া আবাসিক এলাকায় থাকার কথা স্বীকার করেছে। তবে তারা কীভাবে বাংলাদেশি পাসপোর্ট এবং ভারতের ভিসা পেয়েছেন সেটি বলা যাচ্ছে না। তাদেরকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, গ্রেপ্তারকৃতদেরকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share