May 14, 2026, 1:37 am
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বঙ্গবন্ধুর নামে কোরবানী দিবেন কুয়াকাটা পৌর মেয়র

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 362
নিউজ আপঃ Tuesday, July 20, 2021

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গবন্ধুর নামে কোরবানী দেয়ার উদ্দেশ্যে ৮ টি গরু ও ২ টি মহিষ কিনেছেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার।

কোরবানীর মাংস পৌর এলাকার গরীব ও দূস্থ্যদের বাড়িতে নিজ উদ্যোগে পৌছে দিবে মেয়র।  বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গরুর হাটে ঘুরে সাড়ে ৭ লাখ টাকায় তিনি এ মহিষ ও গরু ক্রয় করেছেন। এসব গরু মহিষ ইতিমধ্যে তিনি ৯ টি ওয়ার্ড কাউন্সিলরদের হাতে পৌছে দিয়েছেন। বুধবার সকালে তিনি নিজে উপস্থিত থেকে এসব গরু কোরবানী দিবেন।

এদিকে ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শহীদ দেওয়ান প্রধানমন্ত্রীর নামে কোরবানী দেওয়ার উদ্দেশ্যে ৭০ হাজার টাকায় ১টি গরু ক্রয় করেছেন। বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে তারা এ কোরবানীর আয়োজন করেছেন।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পৌর এলকায় অনেক গরীব, দূস্থ্য ও মধ্যবিত্তরা কোরবানী দিতে পারছেন না। তারা কারও কাছে মাংস চাইতেও পারেন না। পৌর এলাকার সকল মানুষ যাতে কোরবানীর মাংস খেতে পারেন এজন্য বঙ্গবন্ধুর নামে এ কোরবানী দেয়া।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share