April 30, 2026, 10:13 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

শনিবারের জন্য প্রস্তুত ২১ হাজার লাঠি ও ঝাড়ু

অলটাইম নিউজ ডেক্স 391
নিউজ আপঃ Thursday, January 14, 2021

নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত বসুরহাট পৌরসভা নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসীদের রুখতে সাড়ে দশ হাজার গাবের লাঠি ও সাড়ে দশ হাজার ঝাড়ু প্রস্তুত করেছেন ভোটাররা।

শনিবারের এ নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করার জন্য নোয়াখালী ও ফেনী থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং নির্বাচনের দিন কেন্দ্র দখল করার ষড়যন্ত্র চলছে বলে বিভিন্ন সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা তার কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন।

তার এ আহবানে সাড়া দিয়ে বসুরহাট পৌর এলাকার ১০ হাজার ৬২১ জন পুরুষ ভোটার প্রত্যেকে ১টি করে গাবের লাঠি এবং ১০ হাজার ৪৯৪ জন নারী ভোটার বাজার থেকে ১টি করে ঝাড়ু সংগ্রহ করেছেন।

পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রবীণ ভোটার আবদুল আলিম (৯১) বলেন, কাদের মির্জার ভোটে কেহ চুদুর-বুদুর করলে গাবের লাডি দি হিডি আড্ডি গুড্ডি ভাঙ্গি হালাইয়ুম। কাদের মির্জা কইছে- ভোট দিন চলি যাইতো আমরা ভোট গণনার আগে যাইতাম নয়। ভোট গনি মির্জা কাদেরের গলায় জয়ের মালা হরাই রাইতে আইউম। এর হর শেখ হাসিনার লই দুই রাহাত নফল নামাজ হড়ি দোয়া করিয়ুম।

এ সময় পাশে থাকা ৩০-৩৫ জন নারী-পুরুষ জয়বাংলা স্লোগান দিয়ে তাকে সমর্থন জানান।

এ সময় পাশ দিয়ে ২ জন নারী ভোটার ঝাড়ু হাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাকে প্রশ্ন করতেই নারী ভোটার আনজুমান আরা (৪৫) বলেন, মির্জা কাদেরের ডাকে ভোট কেন্দ্রের পাশে ঝাড়ু নিয়ে বসে থাকব। যদি সন্ত্রাসী আসে তাদের বাপের নাম ভুলিয়ে দেব।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, গাবের লাঠি তৈরি ও ঝাড়ু প্রস্তুত রাখার কথা তারাও শুনেছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share