May 6, 2026, 1:15 am
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রশ্নপত্র ফাঁস’ এর ঘটনায় রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর তীব্র নিন্দা ও ক্ষোভ 

হাবিল উদ্দিন, রাজশাহী প্রতিনিধি 235
নিউজ আপঃ Saturday, February 19, 2022

ফেসবুকে ফিশারিজ বিভাগের মাস্টার্স-২০২০ এর চলমান পরীক্ষার একটি কোর্সের ‘প্রশ্নপত্র ফাঁস’ এর ঘটনায় রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
ফেসবুকে ‘প্রশ্নপত্র ফাঁস’ এর ঘটনায় গণমাধ্যমে বিবৃতি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ ১৯ ফেব্রুয়ারি শনিবার শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই বিবৃতি প্রদান করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের মাস্টার্স-২০২০ এর চলমান পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই মর্মে সংবাদপত্রে প্রচারিত খবরটি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি পর্যালোচনা করেছে। ফিশারিজ বিভাগের শিক্ষক, প্রফেসর ড. ইসতিয়াক হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই উক্ত কোর্সের প্রশ্নপত্র ফেসবুকে প্রচার করেছেন, যা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের সম্পূর্ণ নৈতিকতা পরিপন্থী কাজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিধি-বিধান ও চলমান অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। প্রশ্নপত্র ফাঁসের মত গুরচ্তর অপরাধ সংগঠিত করার পর একজন শিক্ষকের ডীন পদে বহাল থাকাটাও নৈতিকতার পরিপন্থী।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি এর পক্ষ থেকে আমাদের দাবী এই যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুনাম সমুন্নত রাখার স্বার্থে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির আওতায় আনার ব্যবস্থা করেন।‌


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share