প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কলাপাড়ায় ব্রিগেডিয়ার জেনারেল হাবিব’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Reporter
মো:ফরিদউদ্দিন বিপু, (পটুয়াখালী)প্রতিনিধ
প্রকাশিত: 2:55 PM, May 23, 2023
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কলাপাড়ায় ব্রিগেডিয়ার জেনারেল হাবিব’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শেষ বিকালে উপজেলা আওয়ামী লীগের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিব এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ বাসভবনের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো: হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মৃর্ধা, বড় বাইশাদা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হাওলাদার, বড় বাইশদা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো:আলাউদ্দিন প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল। উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।