June 22, 2026, 2:33 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাপই নাজাত লাভের প্রতিবন্ধক

প্রতিবেদকের নাম 376
নিউজ আপঃ Monday, August 10, 2020
পাপি বান্দারা যখন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ খুশি হয়ে যান

ইসলাম ডেস্ক, নিউজ অলটাইম

দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে পবিত্র মাহে রমজান। শেষ দশকের নাজাতের দিনগুলোও একবারে শেষের পথে।রমজানের অতীত দিনগুলোর মতো বর্তমান ও ভবিষ্যতের কয়েক দিনে আল্লাহ তার অসংখ্য অগণিত পাপিতাপী বান্দাদের সব অপরাধই ক্ষমা করে দিবেন, অপরাধ যতই মারাত্মক পর্যায়ের হোক না কেন।

ক্ষমা নেই ওই সব লোকের, যারা আল্লাহর সঙ্গে তারই কোনো বিষয়ে অন্য কাউকে শরিক করে। তাদের নাজাতের পথে কাল হয়ে দাঁড়িয়ে আছে শিরিকের মতো বিষধর সাপ। মুশরিকদের ওপর আল্লাহপাক ভীষণ অসন্তুষ্ট, যেমন অসন্তুষ্ট ওই পিতা তার সন্তানের প্রতি যে তার বাবার কামাই খেয়ে অন্য লোককে পিতা ডাকে।

মুশরিকদের ব্যাপারে আল্লাহতায়ালার কড়া হুশিয়ারি

১. নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না ওই ব্যক্তিকে যে তার সঙ্গে কাউকে শরিক করে। এর থেকে নিম্নমানের পাপ তিনি ক্ষমা করবেন, যার ব্যাপারে ইচ্ছা করবেন। আর যে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করল, সে যেন অপবাদ আরোপ করল। (সুরা নিসা, আয়াত নং ৪৮)।

২. যখন লোকমান (আ.) তার পুত্রকে বললেন, হে বৎস! আল্লাহর সঙ্গে শরিক করো না। নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করা মহাপাপ। (সুরা লোকমান, আয়াত নং ১৩)

৩. নিশ্চয়ই আল্লাহপাক তাকে মাফ করবেন না, যে তার সঙ্গে কাউকে শরিক করে। এ ছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করবেন। যে আল্লাহর সঙ্গে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে নিপতিত। (সুরা নিসা, আয়াত নং ১১৬)

প্রিয় পাঠক! আল্লাহতায়ালা সব গুনাহ ক্ষমা করবেন শিরিক ছাড়া। সুতরাং আসুন আমরা সব ধরনের শিরিক থেকে তওবা করে ফিরে আসি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share