পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভার মধ্যে দিয়ে কমিটি গঠন

Reporter
আনোয়ার,রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: 6:40 PM, January 6, 2023
পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভার মধ্যে দিয়ে কমিটি গঠন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাধারণ সভার মধ্যে দিয়ে পাংশা উপজেলা প্রেসক্লাবের ত্রিবার্ষিকী কমিটি গঠিত হয়েছে।কমিটির সভাপতি মোঃ মোক্তার হোসেন (দৈনিক মাতৃকন্ঠ ও ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (দৈনিক বাংলা ৭১ ও স্বদেশপ্রতিদিন)।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৩ টায় পাংশা পাংশা উপজেলা প্রেসক্লাবে কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও মিঠুন গোস্বামীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন পাংশা উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা কালীন সভাপতি অধ্যাপক ইজাজুল হক ও সঞ্চালনা করেন সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সেলিম মাহামুদ (দৈনিক সময়ের আলো), মোঃ আবুল হাসেম(সাপ্তাহিক পাংশা বার্তা), রফিকুল ইসলাম জজ(দৈনিক ক্রাইম তালাশ), যুগ্ন সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজিব(সম্পাদক আজকের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মিঠুন গোস্বামী (বিবার্তা ২৪ ডট নেট ও নিউজ ২৪),দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম(আনোয়ার) (নিউজ অলটাইম ২৪.কম), প্রচার সম্পাদক হামজা শেখ (দৈনিক প্রচেষ্টা নিউজ), মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা (কালবেলা)।
সদস্য – অধ্যাপক মোঃ ইজাজুল শেখ, রফিকুল ইসলাম রাঞ্জু,রাকিবুল ইসলাম রাফি, সালেহ উদ্দিন লালু।

তিন বছরের জন্য গঠিত কমিটির সকল সদস্যদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করেন পাংশা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কালীন সভাপতি অধ্যাপক মোঃ ইজাজুল শেখ।