May 9, 2026, 8:12 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় পৃথক পৃথক অভিযানে অস্ত্র ও মোটরসাইকেল সহ গ্রেফতার ৪

আবুল কালাম আজাদ রাজবাড়ীঃ 314
নিউজ আপঃ Wednesday, August 4, 2021

রাজবাড়ীর পাংশা মডেল থানা এলাকার সরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রাম গ্রাম থেকে ২ ওয়ান শুটার গান ৫ টি তাজা কার্তুজ ০১ ট ফায়ারকৃত কার্তুজ সহ ১ জন কে ও অপর আর এক অভিজানে মোটরসাইকেল সহ ০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাংশা সার্কেল সিনিয়র এ এস পি সুমন কুমার সাহা এক প্রেস রিলিজ এ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/ নবীন বিশ্বাস, এসআই (নিঃ)/ মোঃ মিজানুর রহমান, এএসআই (নিঃ)/ মোঃ কামাল হোসেন, এএসআই (নিঃ)/মোঃ জহিরুল হক সঙ্গীয় ফোর্সসহ  পাংশা থানাধীন নাওড়া বনগ্রাম গ্রামস্থ নিরাপদ মন্ডলের ছেলে সনাতন মন্ডল ওরফে আশিষ কুমার মন্ডল (৩২) কে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হলে তার জবানবন্দি অনুযায়ী বনগ্রাম হইতে বাগলী গামী পাকা রাস্তার পাশে হারান মন্ডল এর পুকুরের দক্ষিন পাশে পুকুরের কিনারে মাটির নিচে পোতা অবস্থায় ০২ টি দেশীয় লোহার তৈরী ওয়ান শুটার গান,  মোট ০৫ টি তাজা কার্তুজ ও ০১ টি ফায়ারকৃত কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযোগ রয়েছে আসামী তাহার হেফাজতে অবৈধ অস্ত্র গুলি রাখিয়া বিভিন্ন এলাকায় অপরাধ মূলক কর্মকান্ডে অস্ত্র গুলি সরবরাহ করিয়া থাকে। পরে আসামীর বিরুদ্ধে পাংশা মডেল থানার মামলা নং- ০২, তারিখ- ০৩/০৮/২০২১ইং, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(a)(f) ধারায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
অন্য আর এক অভিযানে পাংশা মডেল থানাধীন যশাই পাটনীতলা নামক স্থানের তুহিনের চায়ের দোকানের সামনে থেকে ছিনতাই হওয়া ১ টি সুজুকি হায়াতি ১১০ সিসি মোটরসাইকেল সহ উপজেলার হাজরা পাড়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে নয়ন শেখ (২৭), মল্লিকের ছেলে শাকিল (১৯) ও আয়ুব আলী খার ছেলে মোমিন হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়।
পরে পাংশা মডেল থানায় আইন – শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন)  আইন, ২০১৯ এর ৪/৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share