May 7, 2026, 7:18 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় অংশিদারের জমি দখল সহ হুমকি 

এ কে আজাদ  রাজবাড়ী 219
নিউজ আপঃ Wednesday, February 2, 2022

রাজবাড়ীর পাংশা পৌরসভার ঢেঁকি পাড়া এলাকার রফিকুল ইসলাম প্রামাণিক (৪৫) এর বিরুদ্ধে অংশিদারের জমি দখলের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়েছে তার চাচাতো ভাই মোঃ রেজাউল করিম।
রেজাউল করিম পাংশা পৌরসভার ঢেঁকি পাড়া এলাকার মৃত- আব্দুল ওহাব মাস্টারের ছেলে। অন্যদিকে অভিযুক্ত রফিকুল ইসলাম প্রামাণিক অভিযোগ কারীর চাচা নুরুল প্রামাণিক এর ছেলে।
অভিযোগ কারী রেজাউল করিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তার জমি দখল করে ঘর তুলা হচ্ছে এমন একটা স্টাটাস দেন। তবে সেই স্টাটাসের প্রেক্ষিতে অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে পাংশা মডেল থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ রেজাউল করিম কে থানা ডেকে স্টাটাস ডিলিট করে দেয়।
সরেজমিনে উল্লেখিত জমির উপর গিয়ে দেখা যায়, সেটা একটা ঘর করে রেখেছে অভিযুক্ত রেজাউল করিম। বাকিটা ও দখলের পায়তারা চালাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এই দাগে ২৩ শতক জমি ছিলো তবে নদীতে প্রায় সব টায় চলে গেছে ৫/৬ শত উপরে আছে। তবে আমার জমি মাথায় ওই জমি হওয়ায় আমি দখল করে খাচ্ছি।
অভিযোগ কারী রেজাউল করিম বলেন, এই দাগে আমার অংশ প্রায় ১০ শতক। তবে এই দাগে আমার এখন এক শতক ও জমি দিচ্ছে না। সেই সাথে আমাকে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি উপায় অন্ত না পেয়ে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্টাটাস দেই আমার জন্য দখল হয়ে যাচ্ছে। পরে আমাকে পাংশা মডেল থানা থেকে ডাকা হলে আমি উপস্তিত হই। এ সময় ওসি তদন্ত আমাকে স্টাটাস ডিলিট করতে বললে আমি তা ডিলিট করে দেই। তবে এখনো আমার জমি বুঝে দেয়নি তারা।
পাংশা মডেল থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ এর সাথে স্টাটাসের ব্যাপারে কথা হলে তিনি বলেন, মোঃ রফিকুল ইসলাম একটা লিখিত অভিযোগ করে রেজাউল করিমের বিরুদ্ধে। সেখানে উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন আমার নামে মিথ্যা অভিযোগ তুলে ফেসবুকে লিখেছে এতে করে তার মান খুন্ন হয়েছে। আমি রেজাউল করিম কে ডেকে ওই ফেসবুক স্টাটাস ডিলিট করে দিতে বলি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share