May 23, 2026, 1:11 pm
Logo
শিরোনামঃ
মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় প্রমিলা ক্রিকেট প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা

একে আজাদ, রাজবাড়ী 190
নিউজ আপঃ Monday, May 29, 2023

রাজবাড়ীর পাংশায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২- ২০২৩ এর আওতায় পাংশা উপজেলায় প্রমীলা ক্রিকেট প্রশিক্ষণ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। রবিবার (২৮ মে) পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও পাংশা উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাচারীপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, ক্রীড়া শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মির্জু, পাংশা সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল করিম, কাচারীপাড়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক, জেলা ক্রীড়া অফিসের মোঃ সেলিম হোসেন, প্রশিক্ষক মোঃ সালাউদ্দিনসহ পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কাচারীপাড়া স্কুল এন্ড কলেজের মোট ৪০ জন প্রশিক্ষনার্থী প্রমীলা ক্রিকেটারগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন- প্রশিক্ষনের মাধ্যমে ভাল খেলোয়ার হতে হবে হতে পারে এ খেলোয়ারদের মধ্যে থেকেই কেউ জাতীয় পর্যায় খেলবে, তখন পাংশা নাম আরো উজ্জল হবে। সকলেই মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share