June 23, 2026, 2:32 am
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পরকীয়ার জেরে বিদেশ ফেরত স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা 

এ কে আজাদ  রাজবাড়ী 426
নিউজ আপঃ Sunday, February 27, 2022

রাজবাড়ী পাংশায় সৌদি প্রবাসী রবিউল ইসলাম কে পরিকল্পিত ভাবে পরকীয়ার জের ধরে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী মর্জিনা বেগম সোহাগী (৩৮) এর বিরুদ্ধে।
রবিউল ইসলাম পাংশা উপজেলাধীন মৌরাট ইউনিয়নের হাসান আলী মৃধা এর ছেলে ও মর্জিনা বেগম পাংশা পৌর এলাকার নারায়নপুরের মহাসীন এর মেয়ে।
বিভিন্ন মাধ্যমে জানাযায়, রবিউল ইসলাম দীর্ঘদিন সৌদি আরব থাকায় তিনি তার স্ত্রীর নামে দেশে টাকা সহ পাংশা পৌর এলাকায় জমি কিনে ৪ তলা ভবন নির্মাণ করে। ওই বাড়িতে মর্জিনা বেগম ৩য় তলায় ছেলে সুয়াইব (৯) ও কন্য মালিহা  (১১) কে নিয়ে থাকতেন। তাদের বাসায় ভাড়াটিয়া ট্রাস্ট ব্যংকে চাকরিরত সাবু (৪০) এর সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এ ঘটনা স্বামী রবিউল ইসলাম বিভিন্ন মাধ্যমে জানতে পারলে সে দেশে ফিরে আসে। তার দেশে ফিরে আসা স্ত্রী মর্জিনা বেগম মানতে না পেরে পরকীয়া প্রেমিক সাবু সহযোগিতায় স্বামী  রবিউল ইসলাম কে পরিকল্পিত ভাবে খাবারের মধ্যে পয়েজন দিয়ে হত্যা করে।
এ বিষয়ে রবিউল ইসলামের ভাই আবু নাসের মৃধা বলেন, আমার ভায়ের সাথে মর্জিনা বেগম এর দীর্ঘ ২৫ বছর আগে বিবাহ হয়। তাদের ঘরে একটা মেয়ে ও একটা ছেলে রয়েছে। আমার ভাই দীর্ঘদিন বিদেশ থাকে, তার উপার্জিত অর্থ স্ত্রীর নামে পাঠাতেন। এমন কি পাংশা  পৌর এলাকায় ৬ শতাংশ জমির উপর ৪ তলা ভবন নির্মাণ করেছে। তবে এই ৬ এর মধ্যে ৪ শতাংশ স্ত্রী মর্জিনা বেগম এর নামে। ভাই বিদেশ থাকায় তার স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত হয়। এই সংবাদ পাবার পর সে দেশে আসলে তাকে হত্যার বিভিন্ন কৌশল অবলম্বন করে স্ত্রী ও পরকীয়া প্রেমিক। এক সময় তারা খাবারের মধ্যে বিষাক্ত কিছু মিশিয়ে আমার ভাই কে খাওয়ায়। সে এক পর্যায়ে অসুস্থ হয়ে গেলে তার স্ত্রী ডাক্তারের কাছে নিয়ে অসংগতি প্রকাশ করলে প্রতিবেশীরা তার স্ত্রীর কথা অমান্য করে প্রথমে পাংশা হসপিটালে পরে সেখান থেকে ফরিদপুর পাঠালে পথেই আমার ভাই মারা যায়। ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রী বিভিন্ন ভাবে আমাদের পরিবারের লোকজন এর উপর হুমকি দিয়ে চলেছে। বিষয়টি যাতে কাউকে না জানায়।
এ বিষয়ে রবিউল ইসলাম এর স্ত্রী মর্জিনা বেগম সোহাগীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নাই।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share