পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি না মানায় বিপনী-বিতান,জুতা ও কসমেটিক্স এর দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত: 2:11 PM, May 19, 2020

পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি না মানায় বিপনী-বিতান,জুতা ও কসমেটিক্স এর দোকান বন্ধ ঘোষণা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পঞ্চগড় প্রতিনিধি:- পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি না মানায় বুধবার (২০মে) সকাল ১০ টা থেকে পঞ্চগড়ে বিপনী-বিতান,জুতা ও কসমেটিক্স এর দোকানাট বন্ধ ঘোষণা করেছে পঞ্চগড় জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরী সভায় করোনার বিস্তার ঠেকাতে এ সীদ্ধান্ত গ্রহন করে পঞ্চগড় জেলা প্রশাসন।

জরুরী সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান,স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে সীমিত আকারে বিপনী-বিতান,জুতা ও কসমেটিক্স এর দোকানপাট সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

কিন্তু ক্রেতা ও বিক্রেতারা এ নির্দেশনা না মানায় আজ ব্যবসায়ীদের সাথে জরুরী সভা করে আবারো বিপনী-বিতান,জুতা ও কসমেটিক্স এর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
করোনার বিস্তার রোধে আগামীকাল বুধবার (২০মে) সকাল ১০ টা থেকে পঞ্চগড়ে বিপনী-বিতান,জুতা ও কসমেটিক্স এর দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে নিত্য প্রয়োজনীয় দোকান সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে সভায় জানানো হয়।

এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,পঞ্চগড় চেম্বারের সভাপতি মোঃ শরিফ হোসেন,পঞ্চগড় বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলিমসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১