নোয়াখালীতে পুনরায় কিশোর মাদক ব্যবসায়ী আটক: ১৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Reporter
মোঃ সাদ্দাম হোসেন সাহিদ স্টাফ রিপোর্টার, নোয়াখালী।
প্রকাশিত: 10:50 AM, February 13, 2023
নোয়াখালীতে পুনরায় কিশোর মাদক ব্যবসায়ী আটক: ১৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নোয়াখালীর সেনবাগ এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর গতকাল পুনরায় এক কিশোর মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী এর একটি চৌকস দল।

 

গতকাল (১২ ফেব্রুয়ারী) দুপুর অনুমান ০১.০০ ঘটিকার সময় নোয়াখালী সেনবাগ থানার এলাকা কাবিলপুর ইউনিয়নে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর ফেনী থেকে আসা নোয়াখালীগামী সুগন্ধা দ্রুতযান সার্ভিস নামক একটি যাত্রীবাহি বাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর এবটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে থামিয়ে তল্লাশী করেন। তল্লাশী করার সময় মোঃ নূর নবী (২০) নামক এক কিশোরকে আটক করে তার শরীরের সাথে কালো স্কচ টেপ দ্বারা অবস্থায় ১৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ‍উদ্ধার করে। আটককৃত আসামী মোঃ নূর নবী (২০) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত জকির আহম্মদের ছেলে।

 

এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী এর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বাদী হয়ে সেনবাগ থানায় একটি মাদক মামলা দায়ের করেন।