নবাবগঞ্জে করোনার নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করলেন – এমপি শিবলী সাদিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 1:19 PM, May 13, 2020
নবাবগঞ্জে করোনার নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করলেন – এমপি শিবলী সাদিক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণের নমুনা সংগ্রহের বুথ স্হাপন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কল্যাণ সমিতি(সমাজসেবা কার্যালয়) এর অর্থয়ানে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বুথের উদ্বোধন করেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,থানার ওসি অশোক কুমার চৌহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাজান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
আর কে ওসমান আলী