June 10, 2026, 3:15 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দুর্নীতির কারণে নির্মমভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিনিধি 176
নিউজ আপঃ Wednesday, February 28, 2024

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতির কারণে নির্মমভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে। ছাত্র-যুব-জনতার মতামত দেয়ার অধিকার কেড়ে নিয়ে এক এক করে ১২ দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির নেপথ্যে মন্ত্রী-সচিব ও কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতিই একমাত্র কারণ।
২৮ ফেব্রুয়ারি বারো দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। রাজধানীর ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখবেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হাওয়া বেগম প্রমুখ। এসময় বক্তারা বলেন, দুদকের প্রতি আহবান জানাচ্ছি- দ্রুত দুর্নীতিবাজদের দুর্নীতি খতিয়ে দেখে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তনে সহায়তা করুন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও উচিৎ তাঁর বাবার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে নিজের উদ্যেগে দুর্নীতিবাজ বিদ্যুৎ প্রতিমন্ত্রী-সচিব-কর্তাদের দুর্নীতি তদন্ত করে বিদ্যুতের দাম বৃদ্ধি বন্ধে পদক্ষেপ নিন। তা না হলে দ্রব্যমূল্য বৃদ্ধির চরম পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি নতুন কষ্টের সূচনা করবে, যা কোনভাবেই কাম্য নয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share