May 9, 2026, 6:15 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দিনাজপুর চিরিরবন্দরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম 340
নিউজ আপঃ Tuesday, August 11, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামের পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১০. ৩০ টায় উপজেলার খোচনা গ্রামে এ ঘটনা ঘটে।
দুপুর ১১.৩০ টায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো- উপজেলার মনমোহন রায়ের ছেলে ছোটন রায় (১০) ও ধনঞ্জয়ের ছেলে তমাজ রায় (১২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মঙ্গলবার সকালে ছোটন ও তমাজ বাড়ির অদূরে ফাঁকা মাঠে একটি পুকুরে মাছ ধরতে যায়। বেলা ১০.৩০টার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর দুপুর ১১.৩০টার দিকে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। পরে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share