ডিবি’র অভিযান ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার –১

Reporter
আনোয়ারুল ইসলাম রাজবাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: 2:20 PM, August 25, 2021
ডিবি’র অভিযান ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার –১
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা মোঃ আলম শেখ (৪৫) নামে এক বাস যাত্রীর কাছ থেকে ১লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া আলম শেখ রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের মোঃ মোকাই শেখের ছেলে।

তথ্যসূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারার সাগর ডাউল মিল এলাকায় অবস্থান গ্রহণ করেন।

সে সময় এসআই মোঃ মিঠু ফকির, এসআই মিলন চন্দ্র বর্মনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নিউ রাজন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান পরিচালনা করে।

সে সময় ওই বাসের ৩,৪ ও ৫ নং সিট নিয়ে বসে থাকা যাত্রী আলম শেখের পায়ের মাঝে রাখা একটি প্লাষ্টিকের ব্যাগ থেকে ১লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।