June 22, 2026, 10:25 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 304
নিউজ আপঃ Saturday, February 27, 2021

আগামীকাল ২৮ ফেব্রয়ারি (রবিবার) অনুষ্ঠিত হবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। শনিবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনি আনুসঙ্গীক সরঞ্জাম। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে চলবে ভোট গ্রহন।

উপজেলা নির্বাচন অফিসা সূত্রে জানা গেছে, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। আ’লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাতপাখা প্রতীক নিয়ে আ: মালেক ও স্বতন্ত্র আনারস প্রতীকের ওয়াদুদ শিকদার।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, ৯ টি কেন্দ্রে ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনী মাঠে ১ প্লাটুন বিজিবি, ৩ টি মোবাইল টিম ও ১ টি র‌্যাবের টিম মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ৮ হাজার ৭শ‘ ১২ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ গ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২৭ নভেম্বর ২০২০ ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম সিকদার’র মৃত্যুতে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ফেব্রয়ারী ২০২১ ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share