June 16, 2026, 3:08 pm
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

টেকসই বেড়িবাঁধ নিমার্ণ’র প্রতিশ্রতি দিলেন অ্যাড. ড.সোহাগ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 326
নিউজ আপঃ Sunday, June 13, 2021

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই নয়ন দক্ষিনাঞ্চলের উন্নয়ন। প্রতিটি ইউনিয়নের অজপাড়া গায়ে ও বিছিন্ন দ্বীপে  শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। বর্তমান সরকার মুজিবশতবর্ষে গৃহহীনদের ঘর দিয়েছেন। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন। করোনা কালীন সময় হতদারিদ্র, আসহায়, প্রতিবন্ধিদের মাঝে ত্রাণ বিতরণ ও মধ্যবিত্তদের রেশন কার্ড দিয়েছেন। অবরোধকালীন সময় জেলের চালের ব্যবস্থা করেছেন।
তিনি আরো বলেন ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে সমুদ্র পাড়ের এই এলাকার রামনাবাদ চ্যানেলের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে ডুবে মানুষ মানবেতর জীবন যাপন করছে। ভাঙ্গা বাধ দিয়ে গ্রামের পর গ্রাম জোয়ারের পানিতে দফায় দফায় প্লাবিত হচ্ছে। ভাঙ্গা বাঁধ যাতে দ্রæত মেরামত ও মানুষ আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারে এজন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উর্ধ্বতন মহলে অবহিত করব।
উপজেলায় লালুয়া ইউনিয়নের চান্দুপাড়ার কুড়িকানি গ্রামে বিধ্বস্ত বেরি বাঁধ পরিদর্শন কালে এসব কথা বলেন কেন্দ্রিয় যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ।
রবিবার দুপুরে ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে জোয়ারের পানিতে ডুবে যাওয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন ও  বানভাসি ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহয়তা ও নগদ অর্থ প্রদান করেন।
এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, কলাপাড়া পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ যুবরাজ, যুবলীগ নেতা অহিদুজ্জামান মুছা, সোহাগ হাওলাদার, রেজাউল করিম খোকন, তুহিন সহ স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share