April 30, 2026, 7:39 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জয়ের সেঞ্চুরিতে ধবলধোলাই আয়ারল্যান্ড উলভস

ডেস্ক রিপোর্ট 452
নিউজ আপঃ Sunday, March 14, 2021

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের দারুণ সেঞ্চুরিতে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। পাঁচ রানের এই জয়ে ৪-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সাইফ হাসানের দল। চট্টগ্রামে প্রথম ওয়ানডে পরিত্যাক্ত হয়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে দুই বল হাতে থাকতে ২৬০ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় খেলেন ১২৩ রানের ইনিংস। এছাড়া আনিসুল ইমনের ব্যাট থেকে আসে ৪১ রান। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড উলভসের ডোহনি করেন ৮১ রান। মার্ক অ্যাডায়ারের ব্যাট থেকে আসে ৪৫ রান। এছাড়া রক করেন ৩৫ রান। জয়ের দারুণ সুযোগ তৈরি করলেও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় হতে পাঁচ রান দূরত্বে থামে তারা।

বাংলাদেশের হয়ে অধিনায়ক সাইফ হাসান তার স্পিন দিয়ে তুলে নেন দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া তানভির ইসলাম ও শফিকুল দুটি করে উইকেট তুলে নেন। আয়ারল্যান্ডের হয়ে অ্যাডায়ার নেন ৩ উইকট। টেক্টর ও প্রিটোরিয়াস দুটি করে উইকেট তুলে নেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share