April 30, 2026, 7:46 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন

অলটাইম নিউজ ডেক্স 405
নিউজ আপঃ Monday, January 4, 2021

২০২১ সাল থেকে নতুন করে বাজছে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত৷ আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবর্তন আনা হয়েছে দেড়শ বছরের পুরানো গানে৷

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের দ্বিতীয় বাক্যটি ছিল ‘আমরা তরুণ ও মুক্ত’৷ পরিবর্তনের ফলে এখন থেকে গাওয়া হবে ‘আমরা এক ও মুক্ত’৷

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘‘জাতি হিসেবে তুলনামূলক নবীন হলেও দেশের ফার্স্ট নেশসনসদের (আদিবাসীদের) সাথে জড়িত আমাদের রয়েছে এক প্রাচীন ইতিহাস৷ এ পরিবর্তনের ফলে তেমন কিছুই হবে না আবার অনেক কিছুই হবে বলে আমি বিশ্বাস করি৷’’

Australien Sandsturm über Sydney

১৭৮৮ সালে প্রথম ব্রিটেনের জাহাজ অস্ট্রেলিয়ার উপকূলে নোঙ্গর করে৷ যার মধ্য দিয়ে পরবর্তীতে নবীন এই রাষ্ট্রের উত্থান ঘটলেও সেখানে আদিবাসীদের বসবাসের ইতিহাস ৬৫ হাজার বছরের৷

আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন আনার দাবি ছিল অনেক দিন থেকেই৷ কিন্তু ডানপন্থী রাজনীতিকদের বিরোধিতায় এ পরিবর্তন এতদিন সম্ভব হয়নি৷

অস্ট্রেলিয়াতে আদিবাসীরা নানাভাবেই সামাজিক বৈষম্যের শিকার৷ আদিবাসী শিশু মৃত্যুর হার দেশটিতে বাস করা অন্য জাতিগোষ্ঠীর দ্বিগুণ৷ তাছাড়া গত তিন দশকে চারশ’ আদিবাসী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক অবস্থায় মারা গেছেন৷


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share