চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার উপ-স্বাস্থ্য কেন্দ্রে

Reporter
অলটাইস নিউজ ডেক্স
প্রকাশিত: 11:41 AM, March 15, 2021
চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার উপ-স্বাস্থ্য কেন্দ্রে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিজ কক্ষ থেকে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

রবিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিজ কক্ষে কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদুর রহমান স্বপন (৫৫) লাশ ঝুলতে দেখেন। সে জামালপুর ইউনিয়নের বিলমাগুরা গ্রামের আঃ ওহাব মোল্যার ছেলে। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় জমায়।

জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু বলেন, জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফ্যানের সাথে গলায় রশি পেচানো অবস্থায় রয়েছে। রশি ছিড়ে নিচে পড়ে আছে। তবে হত্যা না আতœহত্যা সে বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেননি। থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি, তদন্ত পুর্বক বলা যাবে মৃত্যুর কারণ।