June 10, 2026, 3:04 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

চাঁদার টাকা না দেয়ায় গৃহবধুর আঙ্গুল কামড়ে নিলো সন্ত্রাসীরা

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 241
নিউজ আপঃ Friday, July 16, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় মাটি বিক্রির টাকা থেকে চাঁদার টাকা না দেয়ায় মনিরা বেগম (৪৭) নামের এক গৃহবধুর আঙ্গুল কামড়ে ছিড়ে নিয়েছে সন্ত্রাসীরা। এসময় ইট দিয়ে থেতলে দেয়া হয়েছে ওই গৃহবধুর স্বামী হারুন হাওলাদার (৫৫) এবং ছেলে হানিফ হাওলাদারকে।

 

বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউপির আলীপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে রাতেই রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে শয্যায় আহত গৃহবধু অভিযোগ করে জানান,

 

কলইয়াপাড়া গ্রামের বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পে চায়না কোম্পানির কাছে মাটি বিক্রি করেন তার স্বামী হারুন হাওলাদার। তার কাছে মোটা অংকের চাঁদার টাকা দাবী করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সোহেল ফকির। দাবী অনুযায়ী টাকা কম দেয়ায় প্রথম ধাপে হারুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে থেতলে দেয় সোহেল ফকির ও ছালাম ফকির। খবর শুনে গৃহবধু তার সন্তানকে নিয়ে স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় সন্ত্রাসীরা । এসময় গৃহবধুকে নির্যাতন শেষে ডান হাতের আঙ্গুল কামড়ে ছিড়ে নেয় সোহেল।

 

স্থানীয় ইউপি মো.আনছার মোল্লা চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সোহেল ফকির এলাকার সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে। তার নামে থনায় প্রায় দুই ডজন মামলা রয়েছে।

 

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযুক্ত সোহেলের নামে একাধিক মামলা রয়েছে। অভিযোগ পেলে আইনানুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share