May 9, 2026, 10:35 am
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ঘোড়াঘাটে পৌর মেয়রকে সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানবন্ধন

প্রতিবেদকের নাম 582
নিউজ আপঃ Wednesday, May 13, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী কতৃক ঘোড়াঘাট পৌরসভার মেয়রকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহঃপতিবার (১৩ মে) দুপুরে ঘোড়াঘাট পৌরসভার কনফারেন্স রুমে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতারের খাবার বিতরণের সময় যুবলীগের নামধারী কয়েকজন সন্ত্রাসী কতৃক অস্ত্রের মুখে জিম্মি করে মারধরের শিকারের বিস্তারিত জানিয়েছেন পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন। এ সময় তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

একইদিন পৌরসভা চত্তরের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন। মানবন্ধন থেকে ঘোড়াঘাট পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সরকার লিখন বলেন, একজন জনপ্রতিনিধির উপর হামলা মানে সারা দেশের জনপ্রতিনিধের উপর হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে আগামীতে আর কোন সন্ত্রাসী কোন জনপ্রতিনিধির উপর হামলা করার সাহস না পায়। এছাড়াও পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র আঃ কাদের বলেন, জনপ্রতিনিধিদের উপর হামলা মানে এলাকার প্রতিটা জনগণের উপর হামলা। আমরা এই মানববন্ধন থেকে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share