কোভিড-১৯ এর দ্বিতীয় ভ্যাকসিন নিলেন সাংসদ শিবলী সাদিক এমপি

Reporter
আর. কে. উসমান আলী, দিনাজপুর থেকে
প্রকাশিত: 11:00 AM, April 10, 2021
কোভিড-১৯ এর দ্বিতীয় ভ্যাকসিন নিলেন সাংসদ শিবলী সাদিক এমপি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিনের দ্বিতীয় ডোস নিলেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক । শনিবার ( ১০ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ভ্যাককসিনের দ্বিতীয় ডোস নেন এমপি শিবলী সাদিক ।

এ সময় সাংসদ শিবলী সাদিক বলেন, নিজের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে দেশের স্বার্থে সাবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ও উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান ভ্যাকসিনের দ্বিতীয় ডোস গ্রহন করেন।