কলাপাড়ায় ৩ ফার্মেসী সিলগালা, ৬ দোকান মালিককে অর্থদন্ড।।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 4:25 PM, November 22, 2020
কলাপাড়ায় ৩ ফার্মেসী সিলগালা, ৬ দোকান মালিককে অর্থদন্ড।।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২২ নভেম্বর।।

পটুয়াখালীর কলাপাড়ায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে দোকান বন্ধ করে পালানোর দায়ে ৩ টি ফার্মেসী সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বরিবার দুপুরে পৌর শহরে ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসন এ অভিযানে চালায়। এসময় ফার্মেসীর ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখার দায়ে ৬ ফার্মেসী মালিককে ৪৭ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। পরে মেয়াদ উর্ত্তীন প্রায় ৫০ হাজার টাকার ঔষধ ধ্বংস করা হয়। এ সময় মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ড.আকিব হোসেন ও পটুয়াখালী ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মুহিদ ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।