May 9, 2026, 6:51 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় ২ লাখ চিংড়ি রেনু জব্দ, চার ব্যবসায়ী আটক

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 273
নিউজ আপঃ Tuesday, August 24, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় ২ লাখ অবৈধ চিংড়ি রেনুসহ চার রেনু  ব্যবসায়ীকে আটক করেছে নিজামপুর কোষ্টগার্ড। সোমবার সন্ধ্যায় উপজেলার আলীপুর বাজারের একটি গদিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আইয়ুব আলী (৫৮), জলিল মীরা (৫০), দেলোয়ার মল্লিক (৪৮) ও ছগির (৩০)। তাদের সবার বাড়ী মহিপুর থানার বিভিন্ন গ্রামে। পরে জব্দকৃত চিংড়ি রেনু শিবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় রাত দশটার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনের নামে মহিপুর থানায় মৎস্য সংরক্ষন ও সুরক্ষা বিধিমালা আইনে একটি মামলা দায়ের করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মনিরুজ্জামান জানান চিংড়ি পোনা আহরণ, এবং বিপনন করায় উপজেলা মৎস কর্মকর্তা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চিংড়ি রেনুর ব্যবসা করে আসছে। অবৈধ চিংড়ি রেনু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share