May 15, 2026, 7:56 pm
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পিতা গ্রেফতার-নিউজ অলটাইম

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 295
নিউজ আপঃ Monday, July 19, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় সৎ মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগ করা হয়েছে বাবা ইউসুফ ফকির (৪০) এর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে ওই কিশোরী মেয়ের মা বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই ইউসুফ ফকিরকে আমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, পাঁচ বছর আগে ওই কিশোরী মেয়ের মা দ্বিতীয় স্বামী হিসেবে ইউসুফ ফকিরকে বিয়ে করে কক্সবাজারে বসবাস করতেন। করোনা মহামারীর মধ্যে লকডাউনে স্বামীর বাড়ি কুয়াকাটার মেলাপাড়ায় অবস্থান করছিল। ১৩ জুলাই ওই কিশোরী তার নানা বাড়ি আমতলী থেকে কুয়াকাটার মেলাপাড়া এলাকায় মায়ের বাড়িতে বেড়াতে আসে। এসময় ইউসুফ ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার পাঁচ দিন পর ওই কিশোরীর মা তার নানা বাড়িতে এলে পুরো বিষয়টি মাকে জানায়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, রোববার (১৮ জুলাই) ধর্ষিতার মা বাদি হয়ে মহিপুর থানায় ইউসুফ ফকিরকে আসামী করে একটি মামলা করেছে।  অভিযুক্ত ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহয়তায় গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share