কলাপাড়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।।

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 4:59 PM, February 19, 2021
কলাপাড়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা  শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) কলাপাড়া শাখার সহযোগীতায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা  শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নকীব উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাল্ব বরিশাল অঞ্চলের ডিরেক্টর আঃ মন্নান লোটাস

 

প্রধান আলোচক হিসাবে  বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সমবায় অফিসার ফরিদ আহম্মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাল্ব’র জেলা ব্যবস্থাপক মো. শাহিনুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া উপজেলা  শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদৎ হোসেন বিশ্বাস, সাবেক সভাপতি আবু ইউসুফ, কলাপাড়া উপজেলা  শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সহ-সভাপতি নুরুল হক, কোষাধ্যক্ষ আবুল বশার, ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন, সদস্য আবদুর রহমান জাফর, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম। এসময় কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও গণমাধ্যমকমীর্রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে লটারী বিজয়ী সদস্যদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।