May 14, 2026, 12:52 am
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় যাত্রীর ছুড়িকাঘাতে মটোরসাইকেল চালক নিহত

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 257
নিউজ আপঃ Friday, July 30, 2021
নিহত ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪)

পটুয়াখালীতে যাত্রীর ছুড়িকাঘাতে ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪) নামের এক মটোরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল রাত দেড়টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল মহিপুর এলাকার জয়নাল আবেদিনের পুত্র। এ ঘটনায় রাতেই মটোরসাইকেলে থাকা সুজন (২২) নামের এক যাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, গতকাল বিকালে ফয়সাল মহিপুর থেকে মটোরসাইকেলে যাত্রী নিয়ে বরিশাল যায়। রাতে বরিশাল থেকে ফেরার পথে মটরসাইকেলে থাকা দুই যাত্রীর মধ্যে এক যাত্রী পেছন থেকে তাকে ছুড়িকাঘাত করে। এতে ফয়সাল রাস্তার পাশে পরে যায়। পরে এক এম্বুলেন্স চালক আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্য সহ গ্রেফতার হয়ে জেল খেটেছিলো। ধারনা করা হচ্ছে মাদক সংশ্লিষ্ট কোন বিরোধের জেরে এই হত্যা কান্ড ঘটতে পারে বলে জানান ওসি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share