May 15, 2026, 3:04 pm
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় বৃদ্ধ মা,বাবাকে পিটিয়ে জখম করেছে পাষন্ড ছেলে

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 275
নিউজ আপঃ Wednesday, December 1, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা, বাবাকে পিটিয়ে জখম করেছে পাষন্ড ছেলে ও তার নাতীরা। মঙ্গলবার শেষ বিকালে উপজেলার নীলগঞ্জ ইউপির আমিরাবাদ গ্রামে নিজ সন্তানের নির্যাতনের শিকার বিমল হাওলাদার বর্তমানে যন্ত্রনাসিক্ত শরীর নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের শয্যায়।

এ ঘটনায় গতকাল রাতে আহতের ছোট ছেলে মধুসুদন হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত মেঝ ভাই গোবিন্দ হাওলাদারসহ চার জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করেনি পুলিশ।

হাসপাতালের শয্যায় ওই বৃদ্ধ জানান, ঘটনার সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে পিটিয়ে জখম করে ছেলে গোবিন্দ হাওলাদার ও তার সন্তানেরা। এসময় ছেলে মধুসুদন হাওলাদার ও তার স্ত্রী উষা রানী বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে পাষন্ডরা।  এবিষয়ে অভিযুক্ত গোবিন্দ  হাওলাদার জানান, উনি আমার বাবা কিনা তাইতো আমি জানিনা। মামারির সময় আমি ছিলাম না।

কলাপাড়া থানার ওসি মো.জমিস জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share