কলাপাড়ায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল কৃষক প্রশিক্ষণ সভা

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 5:12 PM, September 4, 2021
কলাপাড়ায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল কৃষক প্রশিক্ষণ সভা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল কৃষক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শেষ বিকালে উপজেলার নীলগঞ্জ ইউপি কার্যালয় হলরুমে বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট গাজীপুর’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট’র (গাজীপুর) বৈজ্ঞানিক কর্মকর্তা সুমন মিয়া, সরেজমিন বৈজ্ঞানিক কর্মকর্তা মাইনুল ইসলাম,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি সাইফুল ইসলাম রয়েল।

দুই ঘন্টাব্যাপী এ প্রশিক্ষণ সভায় উপজেলার শতাধিক কৃষক অংশগ্রহন করেন।