কলাপাড়ায় নৌকার সমর্থনে উঠান বৈঠক

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
প্রকাশিত: 5:15 PM, December 23, 2021
কলাপাড়ায় নৌকার সমর্থনে উঠান বৈঠক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলাপাড়া উপজেলার আসন্ন টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু  প্রতীক নৌকা মার্কার প্রচারণায় উঠান বৈঠক হয়েছে। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর টিয়াখালী বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: হাবিুবুর রহমানের  সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শানু শিকদার, আওয়ামী লীগ নেতা  সৈয়দ আখতারুজ্জামান কোক্কা, উপজেলা স্চ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক সালাম বিশ^াস, পৌর কাউন্সিল খাইরুল ইসলাম খালিদ খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার, ইউনিয়ন আওয়মী লীগ নেতা  মো.বশারসহ আরো অনেকে।

এ সময় বক্তারা আগামী ২৬ডিসেম্বর টিয়াখালী ইউপি নির্বাচনে এলাকাবাসীর কাছে নৌকা মার্কায় ভোট কামনা করেন। নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে পুনরায় জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার আহ্বান করেন তারা।