May 4, 2026, 5:59 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় নিখোঁজের একদিন পর মাছের ঘের থেকে  শিক্ষার্থীর লাশ উদ্ধার- নিউজ অলটাইম

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 240
নিউজ আপঃ Monday, August 2, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের একদিন পর সানজিদা আক্তার (০৮) নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত নয়টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পশ্চিম মনসাতলী গ্রামের মালেক খলিফার মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সানজিদা ধুলাসার ইউনিয়নের চর ধূলাসার গ্রামের শিষ আলমের মেয়ে।

মহিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সানজিদা তার নানা বাড়ি পূর্ব মনসাতলী গ্রাম থেকে পাশ^বর্তী পশ্চিম মনসাতলী গ্রামে খালা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভিকটিম সানজিদা আক্তারের মা মোসাঃ রাহিমা বেগম তার বোন জান্নাতি বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে পারে সানজিদা সেখানে যায় নি। অনেক খোজাখুজির পর তাকে পাওয়া যায়নি। রোববার রাতে তার লাশ পশ্চিম মনসাতলী গ্রামের মালেক খলিফার মাছের ঘেরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এটি হত্যা না দুর্ঘটনা সেটা এখনও নিশ্চিত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share