কলাপাড়ায় ধর্ষকদের শাস্তির দাবিতে  র‌্যালী ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 3:59 PM, October 6, 2020
কলাপাড়ায় ধর্ষকদের শাস্তির দাবিতে  র‌্যালী ও মানববন্ধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৬অক্টোবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষন, শারিরিক নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারন করে সামাজিক  যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় অপরাধীদের শাস্তির দাবীতে কলাপাড়ায় র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাত টায় কলাপাড়া ছাত্র সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় জলন্ত মোমবাতী হাতে নিয়ে একটি র‌্যালী বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মনোহরি পট্টিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে ধর্ষন ও নির্যাতনসহ সকল ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
কলাপাড়া ছাত্র সমাজের সমন্বয়ক মো.নাজমুল শাকিব’র সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন আল ইমরান, মাশরাফি কামাল সাকিব, মো. শিফাত, মো. ইয়াকুব।
এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।