কলাপাড়ায় ডিজিটাল পদ্ধতিতে ভ‚মি জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 5:34 PM, August 17, 2021
কলাপাড়ায় ডিজিটাল পদ্ধতিতে ভ‚মি জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালী কলাপাড়া ডিজিটাল পদ্ধতিতে ভ‚মি জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক ( ভ‚মি রেকর্ড) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, বরিশাল জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ রেজাউল বারী, চার্জ অফিসার আব্দুল আজিজ ভ‚ঞা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন প্রমুখ।

এ সময় উপজেলা সহকারি কমিনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাগণ উপস্থিত ছিলেন।