কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 4:05 PM, May 8, 2021
কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মো.রুবেল হাওলাদার (২২) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছে ।

শুক্রবার রাতে আড়াইটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো.আলম হাওলাদারের ছেলে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী ধারনা করছেন।

জানা গেছে, রাতে তার পিতার সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করার পর তার পিতা ঘুমিয়ে পড়ে। এসময় সে  বাড়ীর ঊঠোনে গাব গাছের সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। তার মা সিহরি খেতে ঊঠলে উঠোনে নেমে তার লাশ ঝুলতে দেখে বাড়ীর সবাইকে খবর দেয় । পরে তার লাশটি উদ্ধার করে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মো.মোস্তাফিজুর রহমান জানান, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে ।