কলাপাড়ায় কৃষকলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন এমপি মহিব।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 1:18 PM, August 5, 2020
কলাপাড়ায় কৃষকলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন এমপি মহিব।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৪আগষ্ট।।

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধান মন্ত্রীর নির্দেশনানুযায়ী কৃষকলীগ’র উদ্যোগে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় আওয়ামী দলীয় কার্যলয়ে উপজেলা ও পৌর কৃষক লীগের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচির  উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা  মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলোজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড.শহিদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারউদ্দিন আহম্মেদ মাসুম ব্যাপারী, উপজেলা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান হারুন, পৌর কৃষক লীগের সভাপতি সৌরভ সিকদার,সাধারণ সম্পাদক দোলন ঢালীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।