কলাপাড়ায় আন্ত:নীলগঞ্জ মিনিবার নাইট ফুটবল লীগের উদ্বোধন

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 4:20 PM, February 27, 2021
কলাপাড়ায় আন্ত:নীলগঞ্জ মিনিবার নাইট ফুটবল লীগের উদ্বোধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‘‘ক্রীড়াকে আলিঙ্গন করি, মাদককে না বলি’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ত:নীলগঞ্জ ‘মিনিবার নাইট শটপিচ ফুটবল’ লীগের উদ্বোধন করা করা হয়েছে। শুক্রবার রাত আটটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে ফানুস উড়িয়ে এ খেলার উদ্বোধন করা হয়। এসময় বিশিষ্ট সমাজ সেবক আবদুর রহমান, মহিপুর থানা যুবরীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, ইউপি সদস্য জগৎ জীবন রায়, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ লাল সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ খেলাকে ঘিরে মাঠের চার পাশে উৎসুক জনতার ভীর ছিল চোখে পড়ার মত।

খেলার আয়োজক চিন্ময় হাওলাদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে খেলোয়ার কল্যান সমিতি আন্ত:নীলগঞ্জ মিনিবার নাইট ফুটবল লীগের আয়োজন করেছে। মিনিবার নাইট ফুটবল এ লীগে সর্বমোট ১৫ টি দল অংশগ্রহন করবে। উদ্বোধনী ৯০ মিনিটের খেলায় তাহেরপুর একাদশকে ২/১ গোলে হারিয়ে ফ্রেন্ডশিপ একাদশ জয়লাভ করে।