কলাপাড়ার ডালবুগঞ্জে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
প্রকাশিত: 3:45 PM, March 29, 2022
কলাপাড়ার ডালবুগঞ্জে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির উঠানে গাছ চাপা পড়ে মারা গেছে পাঁচ বছরের শিশু তাহমিদ। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ মর্মান্তিক  ঘটনা ঘটে। নিহত তাহমিদ মালয়েশিয়া প্রবাসী শাহজালাল ফকিরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমান জানান, ঘটনার সময় গাছ কাটা শ্রমিকদের নিয়ে বাড়ির উঠানে  গাছ কাটতে ছিলেন নিহত শিশুর চাচা জসিম ফকির। এসময় দড়ি টেনে কাটা গাছের অংশ নামানোর সময় তাহমিদ ঘর থেকে নেমে উঠানে দৌড়ে গেলে সে গাছের চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, গাছ চাপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হহয়েছে। পরিবারের সাথে কথা বলে  পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।